ঢাকারবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কালাইয়ে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

আলেক উদ্দিন (জয়পুরহাট জেলা প্রতিনিধি)
এপ্রিল ১০, ২০২৩ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ১০ ই এপ্রিল ২০২৩ সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথির সভাপতিত্বে উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় অত্র আইন-শৃংখলা কমিটির মাসিক সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, বীর মুক্তিযোদ্ধা মনীশ চৌধুরী, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সাবানা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, কালাই থানা ওসি এস এম মঈনুদ্দীন, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, কালাই মডেল প্রেস ক্লাবের সভাপতি লুৎফর রহমান, কালাই উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম, প্রেস ক্লাব কালাই উপজেলা সভাপতি আতাউর রহমান, আহম্মেদাবাদ ইউপি চেয়ারম্যান আলী আকবর, জিন্দারপুর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান ও পুনট ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ফকির।

অত্র সভায় জুয়া, মাদক, বাল্য বিবাহ প্রতিরোধ, জমি থেকে বালু উত্তোলন বন্ধ, ঈদ উপলক্ষ্যে লোকজন যাতে ঈদ মার্কেট সুন্দরভাবে করতে পারেন এর জন্য পুলিশ মোতায়েন করা বিষয়ে আলোচনা হয়। উক্ত সভা শেষে অত্র উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি’র সভাপতিত্বে আগামী ১৪ ই এপ্রিল ২০২৩ শুক্রবার বাংলা নববর্ষ ১৪৩০ বঙ্গাব্দ জাঁকযমকভাবে উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলার আইন-শৃংখলা কমিটির সদস্যগণ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।