ঢাকাশনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কালাইয়ে উপজেলা পর্যায়ে যাকাত প্রদান শীর্ষক সেমিনার

আলেক উদ্দিন (জয়পুরহাট জেলা প্রতিনিধি)
এপ্রিল ১০, ২০২৩ ৯:০৮ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ১০ই এপ্রিল ২০২৩ সোমবার পৌনে ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি’র সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপজেলা পর্যায়ে সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

অত্র অনুষ্ঠিত সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ফাইজার আব্দুর রউফ। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা ইসলামীক ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।