গাইবান্ধা সদর আসনের এমপি ও জাতীয় সংসদের মাননীয় হুইপ মাহাবুব আরা বেগম গিনি সম্পর্কে কটুক্তি ও বিভিন্ন অপপ্রচারের প্রতিবাদে সনাতনী ধর্মাবলম্বী জনসাধারণ প্রতিবাদ সমাবেশ করেছে।
রবিবার সন্ধ্যায় গাইবান্ধা জেলা শহরের ডিবি রোডে গানাসাস মার্কেট সংলগ্ন এ প্রতিবাদ সমাবেশে গাইবান্ধার বিভিন্ন এলাকা থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজন অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, সদর আসনের এমপি মাননীয় হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি সম্পর্কে মিথ্যা,বানোয়াট ও ষড়যন্ত্রমূলক কটুক্তি অপপ্রচার চালায় বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান ঐক্য পরিষদের গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক চঞ্চল সাহা। এরই প্রতিবাদে এই সমাবেশ।
সমাবেশে হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রকি দেবের সঞ্চালনায় এবং গাইবান্ধা কলেজ পাড়া সনাতনী সংঘের সভাপতি বীরেন্দ্রনাথের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সমীরণ সরকার, কলেজ পাড়া সনাতনী সংঘের সাধারণ সম্পাদক বিমল দাস,
যুগ্ম সাধারণ সম্পাদক রতন কুমার,রামচন্দ্রপুরের মিনু রাণী মহন্ত,শান্ত সাহা, শ্যামল সরকার,কৌশিক সরকার, সঞ্জয় কুমার বর্মণ,সুকুমার দাস, অর্জুনসহ হিন্দু সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, মাননীয় এমপি মহোদয় গিনি আপা আমাদের হিন্দুদের উন্নয়নকল্পে অনেক কিছু করেছেন। তাঁর অবদান ভোলার মত নয়। তাকে নিয়ে কটুক্তি ও অপপ্রচার আমরা মানতে পারি না। কীভাবে চঞ্চল সাহা এমন মন্তব্য করেন! তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

