ঢাকারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম নগরে পানি সংকট নিরসনে বসছে আরও একটি নলকূপ

NewsDay 24
এপ্রিল ১১, ২০২৩ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:
শুষ্ক মৌসুমে চট্টগ্রাম নগরে পানি সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। সংকট সমাধানে নতুন করে আরও একটি গভীর নলকূপ বসানোর উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম ওয়াসা।
চট্টগ্রাম নগরের আকবরশাহ এলাকার কৈবল্যধামে হাউজিংয়ে বসানো হবে এ নলকূপ।
আগামী এক মাসের মধ্যে কাজ শুরু হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম।
তিনি জানান, নলকূপ বসানো ব্যাপারে দরপত্র আহ্বান করার পর গতকাল (সোমবার) দরপত্র খোলা হয়েছে। এখন যাচাই-বাছাই করা হচ্ছে।
যাবতীয় প্রক্রিয়াশেষে আগামী এক মাসের মধ্যে নলকূপটি চালু হলে দৈনিক পানি উৎপাদন হবে প্রায় ২৪ লাখ লিটার। সবগুলো পানি ওই আবাসিকে সরবরাহ করা হবে।
প্রসঙ্গত, কৈবল্যধাম হাউজিং এ ওয়াসার আরও ৬টি গভীর নলকূপ রয়েছে। কিন্তু পানি সংকট থেকে যাওয়ায় নতুন করে আরও একটি গভীর নলকূপ বসানো হচ্ছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।