ঢাকাশনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কালাইয়ে মঙ্গল শোভাযাত্রায় জাপানী পর্যটক এর উচ্ছ্বাস

আলেক উদ্দিন (জয়পুরহাট জেলা প্রতিনিধি)
এপ্রিল ১৫, ২০২৩ ৯:২৯ অপরাহ্ণ
Link Copied!

১৪২৯ বাংলা সালকে বিদায় ও নতুন ১৪৩০ বাংলা সাল নববর্ষকে স্বাগত জানিয়ে বরণ করলেন সারা জয়পুরহাটের কালাই উপজেলার সকল শ্রেণী পেশার মানুষ। পহেলা বৈশাখের বেলা উঠার সাথে সাথে বাংলা নতুন বছরকে স্বাগত জানানোর উৎসবে আনন্দে মেতে উঠেছে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী।

এসো এসো হে বৈশাখ কবিতার লেখার ভাষায় বৈশাখকে একদিকে আহবান জানিয়েছেন অপর দিকে জীর্ণশীর্ণ পুরাতনকে বির্সজন দেওয়ার জন্য সকলের প্রতি আহবানও জানিয়েছেন। আমরা বাঙ্গালী বাংলাকে নিয়ে আমাদের গর্ব, আমাদের হৃদয়ে গেঁথে আছে হাজার বছর ধরে এ যেন ভালাবাসা।

উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ ই এপ্রিল ২০২৩ শুক্রবার সকাল ৯টায় পহেলা বৈশাখ ১৪৩০ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে বিশাল মঙ্গল শোভাযাত্রা বের হবার মুহুর্তে জাপানী বিদেশী পর্যটকগণের অংশ গ্রহণে পহেলা বৈশাখের উৎসব আনন্দে মুখরিত হয়ে উঠে, বিশাল মঙ্গল শোভা যাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের পর উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সঙ্গীত ও “এসো এসো হে বৈশাখ” বৈশাখের এমন গান পরিবেশন শেষে উপজেলা পরিষদ মিলনাতনে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি’র সভাপতিত্বে ১৪৩০ বাংলা নববর্ষ বরণ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সাবানা আকতার, পৌর মেয়র রাবেয়া সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, বীর মুক্তিযোদ্ধা মনীশ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, পল্লী বিদ্যুৎ ডিজিএম হামিদুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মাহমুদুল হাসান, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন ও আহম্মেদাবাদ ইউ,পি চেয়ারম্যান আলী আকবর।

আলোচনা সভা শেষে গ্রাম বাংলা ঐতিহ্যবাহী বিভিন্ন প্রকারের খেলাধুলা অনুষ্ঠিত হয় এবং শিশুদের কুইজ, কবিতা আবৃতি, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।