মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ চট্টগ্রামের বিভিন্ন শাখা কমিটির সদস্যদের উদ্যোগে ১৪ই এপ্রিল (শুক্রবার) ৩০জন কোমলমতি শিশু ও বয়োজৈষ্ঠদের মাঝে ঈদ উপহার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ঈদ উপহার বিতরন অনুষ্ঠানে মোঃ খোরশেদ আলম সোহেল এর সভাপতিত্বে ও মোঃ নাজমুল হক এর সঞ্চালনায় ঢাকা মহানগর উত্তর, মিরপুর ০১, বাইত উল আসফিয়া মাইজভাণ্ডারী খানকাহ শরীফে দরিদ্র ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খানকাহ শরীফের আহ্বায়ক কাজী মোঃমজিবুল ইসলাম।
এই সময় আরও উপস্তিত ছিলেন মোঃ জাহেদুল ইসলাম,মফিজুর রহমান নাজিব উল্ল্যা রিগান, মোঃ দেলোয়ার হোসেন গরিবী, শহিদুল ইসলাম সিরাজ,সিরাজুল ইসলাম, মোঃ নাজমুল, মোজাম্মেল হক নয়ন,আমজাদ হোসেন, মিনহাজুর রহমান ও মেহেরাজুর রহমান সহ প্রমুখ।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

