ঢাকারবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৫ সিটি নির্বাচন : রাজশাহী ও খুলনার বতর্মান মেয়রদের কে মনোনয়ন  দিয়ে আওয়ামী লীগের নতুন প্রার্থী ঘোষণা

NewsDay 24
এপ্রিল ১৫, ২০২৩ ২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
আসন্ন ৫ সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। এর মধ্যে দুটিতে বর্তমান মেয়ররা বাদ পড়েছেন।
শনিবার (১৫ এপ্রিল) গণভবনে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডে মেয়র প্রার্থীদের নাম চূড়ান্ত হয়।
গণভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে আওয়ামী লীগের প্রার্থীদের নামগুলো উপস্থাপন করেন দলের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, গাজীপুর সিটি করপোরেশনে প্রার্থী করা হয়েছে দলের প্রবীণ নেতা আজমত উল্লাহ খানকে। বরিশালেও বর্তমান মেয়রকে বদলে প্রার্থী করা হয়েছে আবুল খায়ের আবদুল্লাহকে (খোকন সেরনিয়াবাত)।
সিলেটে এবার মেয়র প্রার্থী হচ্ছেন মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।
খুলনা ও রাজশাহীতে বর্তমান দুই মেয়র তালুকদার আবদুল খালেক এবং এ এইচ এম খায়রুজ্জামান লিটনই আবার নৌকা প্রতীকে ভোট করবেন।
আগামী ২৫ মে গাজীপুর, ১২ জুন খুলনা ও বরিশাল, ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।