ঢাকাশুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রামাদান নিয়ে মহিলা কলেজ এর ভাইস প্রিন্সিপালের কুরুচিপূর্ন মন্তব্য

আহমেদ রকিব
এপ্রিল ১৬, ২০২৩ ৪:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

আবদুল্লাহ ইবনু ‘উমার হতে বর্ণিত। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ“সিয়াম এবং কুরআন বান্দার জন্য শাফা‘আত করবে। সিয়াম বলবে, হে রব! আমি তাকে দিনে খাবার গ্রহণ করতে ও প্রবৃত্তির তাড়না মিটাতে বাধা দিয়েছি। অতএব তার ব্যাপারে এখন আমার শাফা‘আত কবূল করো। কুরআন বলবে, হে রব! আমি তাকে রাতে ঘুম থেকে বিরত রেখেছি। অতএব তার ব্যাপারে এখন আমার সুপারিশ গ্রহণ করো। অতঃপর উভয়ের সুপারিশই কবূল করা হবে।

এমনেই একটি মাস নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করেন, চট্টগ্রাম বন্দর মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল সালিনা শেলি।

নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি তে তিনি মুসলিম দের এই পবিত্র মাসকে ঠাট্টা করে লিখেন, বিশিষ্ট ই স লাম রক্ষা কারী শব্দ গবেষক” গোরে জানাইতে চাই– রামাদান বললে আমার কেমুন জানি লাগে। রামা রামা রাম রাম লাগে। আই কিত্তাম

এরপরেই ক্ষোভে ফুসলে উঠে আপামর মুসলিম জনগন। রামাদান এর মতো এমন একটি ধর্মীয় মাস নিয়ে ঠাট্টা করায় তার বিপক্ষে উঠে আসে ধর্মপ্রান মুসল্লি দের বিভিন্ন মন্তব্য।

এই নিয়ে ফেসবুক জুড়ে বিভিন্ন মন্তব্য ভেসে উঠেছে। মারুফ শাহরিয়ার নামে একজন ফেসবুক ব্যবহারকারী লিখেন,  চট্টগ্রাম বন্দর মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল Salina Shelly রমজান মাস কে নিয়ে কটাক্ষ করার প্রতিবাদ জানাচ্ছি। একজন শিক্ষক এর ভাষা এরকম হয় কিভাবে? এমন কটুক্তির তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই অযোগ্য শিক্ষককে বিচার এর আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি। এদের মতো পাবলিকরাই ধর্মীয় উষ্কানি দেয়। যেই শিক্ষক অন্যের ধর্মকে সম্মান দিতে জানেনা তাকে কলেজ ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হোক! এরা দেশের শত্রু। জাতির শত্রু।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।