ঢাকামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঈদের আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ

NewsDay 24
এপ্রিল ১৮, ২০২৩ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি :
পবিত্র ঈদুল ফিতরের আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ। বুধবার (১৯ এপ্রিল) শবে কদরের ছুটি। পরদিন বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি। এর পরই শুরু হবে ঈদুল ফিতরের ছুটি। সব মিলিয়ে বুধবার থেকেই শুরু হচ্ছে টানা ৫ দিনের ছুটি।
এবার রমজান মাস ২৯ দিন এবং ২২ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর ধরে ছুটির তালিকা করা হয়েছে। ফলে মঙ্গলবার (১৮ এপ্রিল) অফিস শেষ করে টানা ৫ অথবা ৬ দিনের ছুটিতে যাবেন সরকারি কর্মচারীরা।
তবে রমজান মাস ৩০ দিন পূর্ণ হলে ছুটি আরও একদিন বাড়বে। সেক্ষেত্রে মোট ছুটি হবে ৬ দিন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।