ঢাকারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটির নানিয়ারচরে অসহায় দুস্থদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ সামগ্রী বিতরণ

মেহেদী ইমাম (রাঙামাটি প্রতিনিধি)
এপ্রিল ১৮, ২০২৩ ৫:৩০ অপরাহ্ণ
Link Copied!

সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় রাঙামাটির নানিয়ারচরে ত্রান সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী নানিয়ারচর জোন (১০ বীর)।

মঙ্গলবার (১৮ই এপ্রিল) সকালে নানিয়ারচর জোনের ব্যবস্থাপনায় উপজেলার জুরাপ্পাপাড়া আর্মি ক্যাম্প পার্শ্ববর্তী বগাছড়ি এলাকার দুঃস্থ ও অসহায় পাহাড়ি-বাঙ্গালি জনসাধারণের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন, জোন অধিনায়ক লে. কর্ণেল এসএম রুবাইয়াত হোসেন (পিএসসি)।

এদিকে একই কর্মসূচির আওতায় বুড়িঘাট আর্মি ক্যাম্প কমান্ডার লেঃ মোঃ ওয়াহিদুর রহমান বুড়িঘাট এলাকার গরীব, দুঃস্থ ও অসহায় পাহাড়ি-বাঙ্গালি জনসাধারণের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন। উক্ত কর্মসূচীতে সর্বমোট ৬০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এবিষয়ে জোন অধিনায়ক বলেন,”সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের” আওতায় বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন তার দায়িত্বপূর্ণ এলাকায় এমন মানবিক সহায়তামূলক কার্যক্রম অব্যাহত রাখবে। এছাড়াও নানিয়ারচর জোন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জনসাধারণের সার্বিক জীবনযাত্রার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবে বলেও জানান এই সেনা কর্মকর্তা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।