জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসন ও উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ২২শে এপ্রিল ২০২৩ রোজ শনিবার সকাল ৮ টায় উপজেলা পরিষদের অভ্যন্তরে দৃষ্টি নন্দিত নবনির্মিত উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে প্রথম বারের মত ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র ঈদুল ফিতর এর নামাজ আরম্ভের পূর্বে পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের খতিব মাওলানা মো:মামুনুর রশিদ। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈন উদ্দিন, উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মোয়াজ্জিম আশরাফুল ইসলাম ও উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের কেয়ারটেকার মো:সানোয়ার হোসেন সহ আরও অনেকে।
নামাজ শেষে মডেল মসজিদের খতিব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সু -স্বাস্থ্য কামনাসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত করেন।
ঈদের নামায শেষে সবাই ঈদ আনন্দে মেতে উঠেন।

