ঢাকাবুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দেওয়ানহাটে আগুন নিয়ন্ত্রণে: দেড় ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

NewsDay 24
এপ্রিল ২৯, ২০২৩ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম নগরের দেওয়ানহাট এলাকায় রেললাইনের পাশে পুরোনো টায়ারের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে আসায় দেড় ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বিকেল পৌনে ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
শনিবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দেওয়ান হাট ওভার ব্রিজের নিচে পোস্তার পাড় এলাকার ওই গোডাউনে আগুন লাগার পর ট্রেন চলাচল বন্ধ রাখে রেলওয়ে কর্তৃপক্ষ। সেসময় সোনার বাংলা ট্রেন স্টেশনে ঢুকতে পারেনি। এছাড়া মার্শালীং ইয়ার্ডে আটকা পড়ে বিজয় ও মহানগর এক্সপ্রেসও।
চট্টগ্রাম স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী বলেন, আগুন নিয়ন্ত্রণে আসায় ট্রেন চলাচল শুরু হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।