ঢাকামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা হবে চমেক হাসপাতালে

NewsDay 24
এপ্রিল ২৯, ২০২৩ ৯:০৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকা (মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা) গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের সরবরাহ করা কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। শনিবার এ তালিকা প্রকাশ করা হয়।
এবার সারাদেশে ৭৯ কেন্দ্রে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকা দেওয়া হবে। এরমধ্যে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় ছাড়াও স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণ করা যাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও।
চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।