ঢাকামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কালাইয়ে পাঁচটি পরীক্ষা কেন্দ্রে এস.এস.সি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত

আলেক উদ্দিন (জয়পুরহাট জেলা প্রতিনিধি)
এপ্রিল ৩০, ২০২৩ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

সারা বাংলাদেশের ন্যায় জয়পুরহাটের কালাই উপজেলাতে ও ৩০ শে এপ্রিল ২০২৩ রবিবার সকাল ১০টার সময় একযোগে পাঁচটি পরীক্ষা কেন্দ্রে এস.এস.সি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা আরম্ভ হয়।

কেন্দ্রগুলো হলো কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী ছাত্র ৩৪৬, ছাত্রী ৩৩১, অনুপস্থিত ৪ মোট পরীক্ষার্থী ৬৭৩। কালাই বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ছাত্র ১৯৮, ছাত্রী ২৫৭, অনুপস্থিত ৩ মোট পরীক্ষার্থী ৪৫২। হাতিয়র বহুমুখী কামিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষার্থী ছাত্র ২৫৫, ছাত্রী ১৭২ মোট পরীক্ষার্থী ৪২৭।

মোসলেমগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোকেশনাল পরীক্ষার্থী ছাত্র ৬৩, ছাত্রী ২৭ মোট পরীক্ষার্থী ৯০। কালাই টেকনিক্যাল এন্ড মহিলা বি,এম কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী ছাত্র ১২৩, ছাত্রী ২৬, অনুপস্থিত ১ মোট পরীক্ষার্থী ১৪৮।

উল্লেখিত পাঁচটি পরীক্ষা কেন্দ্র মিলে এস.এস.সি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার্থীর সর্বমোট সংখ্যা ১৭৯০ জন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।