ঢাকামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধার সাঘাটায় বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু; আহত স্বামী

মাইদুল ইসলাম (গাইবান্ধা জেলা প্রতিনিধি)
এপ্রিল ৩০, ২০২৩ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের পাকুরতলা গ্রামের রায়হান মিয়া ও তার স্ত্রী ববিতা বেগম শনিবার দুপুর ১২ ঘটিকার সময় তাদের নিজ বাড়ীতে বৈদ্যুতিক শর্টসার্কিটের স্পর্শে স্ত্রী ববিতা বেগম মারাত্মক আহত হয় এবং স্ত্রীকে বাচানোর চেষ্টা করতে গিয়ে স্বামী রায়হান মিয়া বিদ্যুৎ স্পর্শ হয়ে সে নিজেও মারাত্মক অসুস্থ হয়।

পরে, স্থানীয় লোকজন খবর পেয়ে তাহাদের দুজন কে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত ডাক্তার তার স্ত্রী ববিতা বেগম কে মৃত্যু ঘোষণা করেন।

জানাযায়, দুপুর ১২ ঘটিকার সময় তারা দুজন স্বামী- স্ত্রী নতুন ধানের চাল ফ্যানের সাহায্যে পরিস্কার করার সময় প্রথমে স্ত্রী ববিতা বিদ্যুৎ শর্টসার্কিটে স্পর্শ হলে সেখানে তাহার স্ত্রী ববিতা বেগম কে বাঁচানোর জন্য স্বামী ছুটে গেলে সে-ও বিদ্যুৎ স্পষ্ট হয়ে তার অবস্থা আশংকা জনক হয় এবং সাথে বেহুশ হয়ে পড়ে । এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।

এ সময় সাঘাটা থানার দায়িত্বরত এস আই জহুরুল হক ও তাহার সঙ্গীও ফোর্স উপস্থিত হয়ে নিহত ববিতার স্রুত হাল রিপোর্ট করে বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু বিষয় নিশ্চিত করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।