ঢাকামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইজিবাইক সংগ্রাম পরিষদের মে দিবস উদযাপন

নিউজ ডেস্ক
মে ১, ২০২৩ ৩:৩০ অপরাহ্ণ
Link Copied!

মহান মে দিবসে উপলক্ষে রিকশার নিবন্ধন, রুট পারমিট ও লাইসেন্সের দাবিতে পতেঙ্গায় বাসদ ও ইজিবাইক সংগ্রাম পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সমাবেশ ও মিছিল।

আজ, মহান মে দিবসের ১৩৭ তম বার্ষিকী উপলক্ষে ন্যায্য মজুরি, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকারসহ ইজিবাইক ও ব্যাটারীচালিত যানবাহনের ৩ দফা দাবিতে ইজিবাইক সংগ্রাম পরিষদ ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে, সকাল ১১টায়, কাঠগড় মোড়ে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। ইজিবাইক সংগ্রাম পরিষদ পতেঙ্গা থানা শাখার সদস্য সচিব মনির হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ চট্টগ্রাম জেলার ইনচার্জ, কমরেড আল কাদেরী জয়, সদস্য মহিন উদ্দিন, ইজিবাইক সংগ্রাম পরিষদ পতেঙ্গা থানা শাখা আহ্বায়ক, মোহাম্মদ শামীম হোসেন, হালিশহর থানা শাখার আহবায়ক, মোহাম্মদ হাশেম, মোহাম্মদ সোলাইমান, আহবায়ক,এম আর লাইন, পতেঙ্গা থানা শাখা সদস্য, মোহাম্মদ-শহীদ মোল্লা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট চট্টগ্রাম জেলা শাখার সদস্য, আহমদ জসীম, ইজিবাইক সংগ্রাম পরিষদ পতেঙ্গা শাখার প্রচার সম্পাদক মোহাম্মদ সুমন, মোহাম্মদ জাহাঙ্গীর সদস্য সচিব, এম আর লাইন। সভা পরিচালনা করেন বাসদ চট্টগ্রাম জেলার সদস্য রায়হান উদ্দিন।

সমাবেশে বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে ব্যাটারিচালিত ইজিবাইক ও রিকশার নিবন্ধন, রুট পারমিট ও লাইসেন্সের জন্য আন্দোলন চলছে। গত ৩০ মার্চ প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহি বলেছেন, ব্যাটারীচালিত অটোরিকশার লাইসেন্স শিঘ্রই দেওয়া হবে। ফিটনেস ঠিক করে অটোরিকশার বৈধতা দেওয়ার সিদ্ধান্ত চুড়ান্ত করা হয়েছে। তিনি একটি বড় কনভেনশন করে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছেন। এতেই আমাদের এই দীর্ঘ আন্দোলনের যৌক্তিকতা প্রমাণিত হয়।

বক্তারা আরো বলেন, আমরা দয়া চাই না, অধিকার চাই। বর্তমানে ব্যাটারীচালিত যানবাহন দেশের অর্থনীতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। প্রায় ৫০-৬০ লাখ চালক সহ দুই-আড়াই কোটি মানুষের জীবন ও জীবিকা এই খাতের উপর নির্ভরশীল। অথচ আমরা দেখি অসহায় চালকদের হয়রানি,নির্যাতন,অবৈধ রেকারিং ও জরিমানার শিকার হতে হচ্ছে। এর থেকে মুক্তি পেতে হলে আমাদের মিলিত সংগ্রামই একমাত্র গ্যারান্টি।”

সমাবেশের পূর্বে নিন্মোক্ত তিন দফা দাবিতে একটি লাল পতাকা মিছিল এলাকার ডিনাইন মোড় থেকে কাঠগড়ে এসে সমাবেশে অংশগ্রহণ করে।

দাবিসমূহঃ
◽অবিলম্বে ইজিবাইক ও ব্যটারীচালিত যানবাহনের লাইসেন্স দিতে হবে।
◽ব্যটারিচালিত যানবাহনে হয়রানি, নির্যাতন, ডাম্পিং, অবৈধ রেকারিং চাঁদাবাজি বন্ধ কর
◽সকল শ্রমিকের ন্যায্য অধিকার, কাজ ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।