ঢাকারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কালাইয়ে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

Link Copied!

জয়পুরহাটের কালাই উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে ০১ লা মে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন
উপলক্ষে ১লা মে ২০২৩ সোমবার সকাল ১০টায় মহান মে দিবস উদযাপন উপলেক্ষ উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন প্রাঙ্গন থেকে বিশাল একটি র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন সভাকক্ষে কালাই উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ওছমান গণির সভাপতিত্বে ১লা মে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমিনুর রহমান, শ্রমিক ইউনিয়নের সদস্য এরশাদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র রাবেয়া সুলতানা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাটের রফিক এন্ড ব্রাদার্স
রড সিমেন্টের বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল আলম।

এছাড়াও অন্যান্যদের মধ্যে থেকে বক্তব্য রাখেন কালাই মডেল প্রেস ক্লাবের সভাপতি লুৎফর রহমান, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা ও রড সিমেন্টের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল জোব্বার মোল্লা, শ্রমিক ইউনিয়নের সদস্য ও রড সিমেন্টের বিশিষ্ট ব্যবসায়ী নয়ন মিয়া, সমাজ সেবক আসাদুজ্জামান নয়ন।

এসময় উপজেলার বিভিন্ন এলাকার ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের শ্রমিক, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।