ঢাকাশুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জিআরপি পুলিশের হামলার শিকার হলো রেলওয়ে কর্মচারী ও পরিবার

NewsDay 24
মে ১, ২০২৩ ১২:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
ঢাকা রেলওয়ের জিআরপি পুলিশের হাতে হামলার স্বীকার হলো রেলওয়ে কর্মচারী ও তাঁর পরিবার।
গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) আনুমানিক বিকাল ৪টায় ঢাকা কমলাপুর রেল স্টেশনে ঘটনাটি ঘটে। এই ঘটনায় বাংলাদেশ রেলওয়ের ঢাকা ক্যারেজ ডিপোর কর্মচারী এবং ঢাকা রেলওয়ে বিদ্যুৎ বিভাগের কর্মচারী ওয়াহিদুজ্জামান রবিন (আরএম)ও তাঁর স্ত্রী সন্তানের সাথে দূর্ব্যবহার ও লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক ভাবে জখম করে জিআরপি পুলিশ।
জানা যায়, ময়মনসিংহগামী অগ্নি বীনা এক্সপ্রেস ট্রেনে বসার সিট নিয়ে জিআরপি পুলিশ বাকবিতন্ডায় জড়িয়ে যায় ওয়াহিদুজ্জামান রবিনের সঙ্গে । এক পর্যায়ে জিআরপি পুলিশসদস্য রাজ্জাক ও জুলহাসের লাঠি দিয়ে আঘাত করলে ওয়াহিদুজ্জামান রবিন ও তার পরিবার গুরুত্বর আহত হয়। পরে আহত অবস্থায় ঢাকা রেলওয়ে হাসপাতালে ভর্তি করানো হয়‌।
রেলওয়ে বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ উপদেষ্টা জাকির আহমেদ বলেন, জিআরপি পুলিশের হাতে রেল কর্মচারী ও তার পরিবারের উপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। এটি কোনভাবেই মেনে নেওয়ার মতো নয়। জিআরপি পুলিশ রেলওয়ে তথা যাত্রী সাধারণের নিরাপত্তার জন্য নিয়োজিত। তারায় আবার রেলের কর্মচারিদের উপর নির্যাতন চালাচ্ছে।
তিনি আরো বলেন, রেলওয়ে জিআরপি পুলিশের নিকট যেমন সাধারণ যাত্রী তাদের কাছে নিরাপদ না তেমনি ট্রেনে কর্মরত কর্মচারীরাও তাদের কাছে নিরাপদ না। পৃর্বেও রেলওয়ে কর্মচারিদের উপর জিআরপি পুলিশ অর্তরকিত হামলা করেছে অন‍্যায ভাবে। সঠিকভাবে বিচার পাওয়া যায় নি কখনো।
রেলওয়ে বিদ‍্যুৎ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ চট্টগ্রাম বিভাগের আমরা উপদেষ্টা পরিষদ এই ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি।
অবিলম্বে সুষ্ঠ তদন্তের মাধ্যমে ঘটনার সাথে জড়িতদের দ্রুত প্রত্যাহার সহ দ্রুত বিচারের দাবি করছি। এসবের বিরুদ্ধে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা না নিলে আগামী ভবিষ্যতেও আরো এরকম সাধারণ যাত্রী ও রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা হওয়ার সম্ভাবনা আছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।