ঢাকারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শ্রমজীবিদের হাতে উপহার তুলে দিলেন চসিক মেয়র

নিউজ ডেস্ক
মে ১, ২০২৩ ১২:২৭ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক মাইনুল হাসান নিখিলের আহবানে ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে মহান মে দিবস উপলক্ষে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে রোববার বিকালে নগরীর ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডস্থ মনসুরাবাদ সংলগ্ন কর্ণফুলী কমিউনিটি সেন্টারে চার শতাধিক শ্রমজীবী মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এতো প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র বীর মুক্তিযুদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। চট্টগ্রাম বন্দর সিবিএর সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিকের সভাপতিত্বে ও সাজ্জাদ আলী জুয়েলের সঞ্চালনায় এ-সময় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম ১০ আসনের সাংসদ ডাঃ আফসারুল আমিনের সুযোগ্য সন্তান তরুন সমাজ সেবক ফয়সাল আমিন, এম এ হান্নান কাজল, যুগ্ম সাধারণ সম্পাদক ২৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ, সাবেক কাউন্সিলর জাবেদ নজরুল ইসলাম, মোরশেদ আলম সাধারণ সম্পাদক ট্রেড ইউনিয়ন শ্রমিক ফেডারেশন, শ্যাম দুলাল দেব বর্মন আলোকিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, জুয়েল বড়ুয়া সহ-সভাপতি বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, মহসিন মোরশেদ টিপু, মোঃ বেলাল সাত্তার, মহানগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু, সুফিউর রহমান টিপু, ওসমান গনি আলমগীর, জহিরুল ইসলাম, মারুফ আহমেদ সিদ্দিকী, ইমতিয়াজ বাবলা, ফরহাদ আবদুল্লা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র মো রেজাউল করিম চৌধুরী বলেন,আওয়ামী যুবলীগ সারদেশে জাতীর পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনা জাতির নির্দেশে স্বপ্নের সোনার বাংলা গড়তে দিন রাত নিরলস ভাবে কাজ করে চলেছেন। যুবলীগ আজ সারা দেশে শেখ ফজলে শামস পরশের নেতৃত্ব নিম্ন আয়ের সুবিধাবঞ্চিত অসহায় মানুষের ঘরে ঘরে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও ঈদ উপহার পৌঁছে দিচ্ছে এবং শ্রমজীবি মানুষরাও এ কর্মসূচীর আওতা থেকে বাদ পড়েনি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।