ঢাকারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাহাড়তলীতে দুই পক্ষের মারামারি, ছুরিকাঘাতে নিহত ২

NewsDay 24
মে ৯, ২০২৩ ৩:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন বিটেক মোড়ে নারী সংক্রান্ত বিষয় নিয়ে দু’পক্ষের মারামারিতে দুই যুবক নিহত হয়েছেন।
সোমবার (৮ মে) সন্ধ্যায় মারামারির একপর্যায়ে তাদের পায়ে ছুরিকাঘাত করা হলে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়।
এরপর কর্তব্যরত চিকিৎসক তাদের  মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন, মাসুম (২২) পেশা – ডেইলি লেবার, পিতা – এবাদুল হক, মাতা- শামসুন্নাহার, সরাইপাড়া হাজী আশরাফ আলী রোড, জায়েদা ম‍েনশন পাহাড়তলী- চট্টগ্রাম। স্থায়ী ঠিকানা – নারায়নপুর, চৌধুরী বাড়ি মনোহরগঞ্জ কুমিল্লা।
সবুজ (২০) পেশা- গার্মেন্টস শ্রমিক, পিতা- গিয়াস উদ্দিন,সরাইপাড়া, লোহার পুল, সারেং বাড়ি, পাহাড়তলী- চট্টগ্রাম। স্থায়ী ঠিকানা – বারই গ্রাম, বাজিতপুর, কিশোরগঞ্জ।
পাহাড়তলী থানার ওসি (তদন্ত) রোজিনা আক্তার বলেন, চমেক হাসপাতাল থেকে আহত দুইজন মারা যাওয়ার কথা বলা হয়েছে। মৃত দেহ ০২টি চমেক হাসপাতাল মর্গে আছে। আমরা ঘটনাস্থল ও হাসপাতালে যাচ্ছি। এ সংক্রান্তে আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।