ঢাকাশনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঘূর্ণিঝড় মোখা:  চট্টগ্রাম-কক্সবাজার বিমান বন্দর বন্ধ

NewsDay 24
মে ১৩, ২০২৩ ১২:২৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার আগাম প্রস্তুতি হিসেবে চট্টগ্রাম ও কক্সবাজার বিমানবন্দরের সকল ধরনের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বিমানের ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে দুই দিন।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার তাসলিম আহমেদ ও কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক মো. গোলাম মোর্তজা হোসেন।
শাহ আমানত বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার তাসলিম আহমেদ বলেন, আবহাওয়া অধিদপ্তরের ৮ নম্বর মহাবিপদ সংকেতের পরিপ্রেক্ষিতে আজ শনিবার (১৩ মে) সকাল ৬টা থেকে রবিবার (১৪ মে) রাত ১২টা পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট উঠানামা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
এদিকে কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক মো. গোলাম মোর্তজা হোসেন বলেন, শনিবার (১৩ মে) ও  রবিবার (১৪ মে) পর্যন্ত দুই দিন সকল ধরনের ফ্লাইট বন্ধ। কার্গো ফ্লাইটগুলো ঢাকা পাঠিয়ে দিয়েছি। প্রজেক্টের সকল কর্মচারীকে সরিয়ে নেওয়া হয়েছে। তারা নিরাপদে অবস্থান গ্রহণ করবে।
তিনি আরও বলেন, চলমান প্রজেক্টের বিভিন্ন প্রকারের সরঞ্জাম সুরক্ষিত ও সব লোকজনকে এলার্ট করা হয়েছে। ঘূর্ণিঝড়ের পরিস্থিতি স্বাভাবিক হলে কার্যক্রম চলবে।
উল্লেখ্য, আবহাওয়া অধিদপ্তর থেকে জারিকৃত ৮ নম্বর মহাবিপদ সংকেত কক্সবাজারে বলবৎ আছে। অধিকাংশ নিচু এলাকার মানুষ নিরাপদ আশ্রয়ে চলে এসেছে। মাছধরার ট্রলারগুলো তীরে নোঙ্গর করেছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কক্সবাজার জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। স্বেচ্ছাসেবক টিম মাঠে রয়েছে। এখনো পর্যন্ত কোথাও দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। শনিবার সকালে সামান্য বৃষ্টিপাত হয়েছিল। আকাশ মেঘাচ্ছন্ন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।