ঢাকাবুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আগুনে পুড়ে প্রাণ গেল প্রতিবন্ধী নারীর

NewsDay 24
মে ১৪, ২০২৩ ২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন এক কিলোমিটার এলাকায় আগুনে দগ্ধ হয়ে টুনু বেগম (৫৩) নামে এক নারী মারা গেছেন। এসময় আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের এক কর্মী।
রবিবার (১৪ মে) সকাল ১০টার পরে নগরের বহদ্দারহাট এক কিলোমিটার এলাকার মাইজ্জা মিয়ার কলোনিতে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
নিহত টুনু বেগম শারীরিক প্রতিবন্ধী। তিনি ওই কলোনিতে বসবাস করতেন। তবে তার বাড়ি পাশ্ববর্তী মীরপাড়া এলাকায়।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আব্দুল হালিম জানান, নগরের বহদ্দারহাট এক কিলোমিটার এলাকায় সংঘটিত অগ্নিকাণ্ডে এক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। এছাড়া আমাদের ফায়ার সার্ভিসের এক কর্মীও আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
তিনি আরও বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কালুরঘাট ও চাক্তাই লামার বাজার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নির্বাপণ করে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।