ঢাকাশুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ছেলের বিরুদ্ধে মায়ের মামলা- ছেলে সহ ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিউজ ডেস্ক
মে ১৫, ২০২৩ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট বেগম কামরুন নাহার রুমি’র আদালতে সি আর মামলা নং ৪১৪ /২০২৩ ( হাটহাজারী ) বাদী ( মা ) আমেনা বেগম তার পুত্র মঞ্জুর মোর্শেদ সহ ৬ জনের বিরুদ্ধে ৪৪৮/৪২৭/৩২৩/৩২৪/৩৭৯/৩০৭/৫০৬(২) দ:বি ধারায় মামলা দায়ের করেন।

উল্লেখ্য যে বাদীনির স্বামী তার বেপরোয়া সন্তান এই মামলার আসামী কে সম্পত্তি না দিলে গত ১২/০৫/২৩ইং রাত আনুমানিক ৮:৪৫ ঘটিকায় এই আসামী অপরাপর আসামী সহ উক্ত সম্পত্তি তার নামে লিখে দেওয়ার জন্য জোরপূর্বক বাদীনি, তার স্বামী ও তার অন্য ছেলেকে মারধর করে এর আগে ও বাদীনির স্বামী আসামীর পিতা এই ছেলের বিরুদ্ধে সি আর মামলা ৩৫২/২৩ দায়ের করেন যা তদন্তাধীন।

বাদীনির করা মামলার শুনানীঅন্তে আদালত বাদীনির ২০০ ধরার জবানবন্দি গ্রহণ করে মামলা আমলে নিয়ে আসামী সানজিদ, মঞ্জুর মোর্শেদ ও জসিম উদ্দিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন। রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন বিজ্ঞ জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।