ঢাকাশনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বৈদ্যুতিক তার ছিঁড়ে সড়কে, দগ্ধ রিকশাচালকের মৃত্যু 

NewsDay 24
মে ১৫, ২০২৩ ২:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি :
চট্টগ্রাম নগরের অক্সিজেন মোড়ে সড়কের ওপর বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে সৃষ্ট আগুনে দগ্ধ রিকশাচালকের মৃত্যু হয়েছে।
রোববার (১৪ মে) বিকেলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩৬ নাম্বার ওয়ার্ডে তার মৃত্যু হয়।
দুর্ঘটনার শিকার জাহেদ আলী (৩৮) নামে ওই রিকশারচালকের বাড়ি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার পলাশি ইউনিয়নে। তিনি বর্তমানে অক্সিজেনের ট্যানারি বটতল এলাকায় থাকেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, সড়কে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাকে বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
পরে বিকেলের দিকে তার মৃত্যু হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।