ঢাকাশুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আগামী সেপ্টেম্বরে ঢাকার সঙ্গে পর্যটন নগরী কক্সবাজারের রেলযোগাযোগ চালু হবে: রেলমন্ত্রী

NewsDay 24
মে ১৬, ২০২৩ ১০:৩৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
আগামী সেপ্টেম্বরের মধ্যে ঢাকার সঙ্গে পর্যটন নগরী কক্সবাজারের রেলযোগাযোগ চালু হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
আজ (১৬ মে) মঙ্গলবার দুপুরে দোহাজারী-কক্সবাজার রেলপথ প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে গিয়ে মন্ত্রী এ কথা বলেন।
রেলপথমন্ত্রী নুরুল ইসলাম বলেন, ‘এ পর্যন্ত এই প্রকল্পের ৮৪ শতাংশ কাজ শেষ হয়েছে। দ্রুত বাকি কাজ শেষ করা হবে। আগামী সেপ্টেম্বরে কক্সবাজারে রেল আসবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার পাওয়া এই প্রকল্পের কাজ শেষ হলে দেশের পর্যটন খাতে ব্যাপক উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন মন্ত্রী নুরুল ইসলাম সুজন।
দুপুর ১২টার দিকে কক্সবাজার শহরের ঝিলংজায় ঝিনুক আকৃতিতে গড়ে তোলা আইকনিক রেলওয়ে স্টেশনের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেন মন্ত্রী। পরে রামু ও ডুলাহাজারা সিঙ্গেল লাইন ডুয়েল গেজ ট্র্যাক নির্মাণ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
এ সময় প্রকল্প পরিচালক মুফিজুর রহমান, জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানসহ সংশ্লিষ্ট পদস্থ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।