জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের বহুতী গোলজারে উলুম আলিম মাদ্রাসার আয়োজনে ১৫ই মে ২০২৩ সোমবার সকাল ১০টায় অত্র মাদ্রাসার হলরুমে বোরহান উদ্দিনের সভাপতিত্বে ২০২২ শিক্ষানীতি বাস্তবায়নে ও শিক্ষার মান উন্নয়নে মা অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্বাগত বক্তব্য রাখেন বহুতী গোলজারে উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মোঃ জামাত আলী। প্রভাষক গোলাম আযমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উক্ত মাদ্রাসার সভাপতি আল ফারুক নয়ন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুনছুর রহমান অন্যান্যর মধ্যে থেকে বক্তব্য রাখেন কালাই মডেল প্রেস ক্লাবের সভাপতি লুৎফর রহমান, ফেরদৌস আলম অত্র মাদ্রাসা বাংলা প্রভাষক আরেফুজ্জামান মুকুল, সাবেক প্রভাষক মাওলানা মোঃ আবুল হোসেন, এছাড়াও মা অভিভাবকদের মধ্যে থেকে বক্তব্য দেন, রাবেয়া বেগম, মরিয়ম বেগম, শিল্পী বেগম ও হাসনা হেনা প্রমুখ।
এসময় মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যগণ, শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, মা অীভভাবকগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সমাবেশে সার্বিক সহযোগিতায় ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষক কুদরত-ই-খুদা।
■ প্রকাশক ও সম্পাদক: মোঃ রুবেল ঠিকানা: ওয়ার্লেস স্কুল মার্কেট, ২য় তলা, খুলশী-৪২০২, চট্টগ্রাম।
E-mail: newsday24.news@gmail.com. Mobile: +880 1306-733802 +88 01883 011888 ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদিত
কপিরাইট © 2026 Newsday24 | Design & Developed by ProcharBD