ঢাকাশুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন,লাকসাম -আখাউড়া ডুযেল গেজ, আখাউড়া -আগরতলা ট্র্যাক পরিদর্শনে – রেলমন্ত্রী

NewsDay 24
মে ১৭, ২০২৩ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন চট্টগ্রাম রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন।
বুধবার (১৭ মে) সকাল সাড়ে ৮ টার দিকে তিনি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন রেলওয়ে পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর হোসেন, রেলওয়ের ব্যবস্থাপক মো. আবিদুর রহমান, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা ইতি ধর, রেলওয়ে চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, রেলওয়ে পূর্বাঞ্চলের আরএনবি কমান্ড্যান্ট রেজওয়ানুর রহমান, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার জাফর আলম প্রমুখ।
এর আগে রেলমন্ত্রী মঙ্গলবার সকালে দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্পের নির্মাণাধীন কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে পরিদর্শন করেন।
দুপুরে তিনি দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার এবং রামু হতে মায়ানমারের নিকটে ঘুনদুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েলগেজ ট্র্যাক নির্মাণ প্রকল্পের Lot-2 এর কাজের অগ্রগতি পরিদর্শন এবং রামু সাইট অফিসে প্রকল্প সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার এবং রামু থেকে মায়ানমারের ঘুনদুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েলগেজ ট্র্যাক নির্মাণ প্রকল্পের Lot-1 এর কাজের অগ্রগতি পরিদর্শন এবং হারবাং সাইট অফিসে প্রকল্প সংশ্লিষ্টদের সঙ্গে সভা করেন রেলমন্ত্রী।
বুধবার (১৭ মে) সকাল ৯ ঘটিকায় ময়মনসিংহগামী আন্তঃনগর বিজয় ট্রেন যোগে মন্ত্রী লাকসাম -আখাউড়া ডুযেল গেজ ট্র্যাক – আখাউড়া -আগরতলা ট্র্যাক নির্মাণ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শনের উদ্দেশ্যে রওনা দেন। ট্রেনটি দুপুর ১২: ১৫ মিনিট লাকসাম পৌছালে এই সময় স্টেশনে উপস্থিত লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন, রেলওয়ে চিফ ইন্জিনিযার /পূর্ব/সুভক্তগীন, লাকসাম রেলওয়ে হাসপাতালের সহকারী সার্জন জামাল উদ্দিন,লাকসাম স্টেশন মাষ্টার শাহাবুদ্দিন, লাকসাম রেলওয়ে জিআরপি থানার ওসি খন্দকার জসীম উদ্দিন, লাকসাম রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিআই সালামত উল্লা,
হেড টিএক্সআর/লাকসাম জাকির হোসেন, এসএসএই ইলেকঃ/লাকসাম কিশোর চন্দ্র দেব বর্মা,লাকসাম লোকো ইনচার্জ মোঃ সোলাইমান,এসএসএই /ফুয়েল লাকসাম মোঃ সাইফুর রহমান ভূইঁয়া, এসএসএই/ওয়ে লাকসাম মোঃ লেয়াকত আলী মজুমদার, এসএসএই/কার্য লাকসাম লিমন মজুমদার, রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক হাসান আহমেদ পলাশ সহ লাকসাম কর্মরত সকল শ্রমিক – কর্মচারী ও শ্রমিকলীগ লাকসাম শাখার নেতৃবৃন্দ উপস্থিত থেকে রেলমন্ত্রী কে অভ‍্যর্থনা জানানো হয়। এসময় বৃষ্টির কারণে মন্ত্রী নীচে না নামলেও স্টেশন সম্পর্কে বিভিন্ন খোঁজখবর নেন। দুপুর ১২: ৩৫ মিনিটে লাকসাম হতে ট্রেনটি ছেড়ে যায় আখাউড়ার উদ্দেশ্যে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।