ঢাকাশুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে মাদকাসক্ত চালক পিষে মারলো তরুনীকে

নিউজ ডেস্ক
মে ১৭, ২০২৩ ৯:২৭ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর সুদারাম থানাধীন সোনাপুর সড়কস্থ দত্তবাড়ী মোড় এলাকায় অটোরিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার সময় জিন্নাত সুলতানা জিতু নামের এক তরুনীকে পৃষ্ঠ করে একটি পিক-আপ। জনতার তোপের মুখে পড়ে পিক-আপটি রেখে পালিয়ে যায় চালক।

বুধবার (১৭ই মে) সকালে নিজস্ব অটোরিকশা পরিবহনের মাধ্যমে মাঠ কর্মীদের যার যার কর্মস্থলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে টাই সোস্যাল ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান। সুধারাম থানাধীন সোনাপুর সড়কস্থ দত্তবাড়ী মোড় অতিক্রম করার সময় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত তরুনী চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন লোকোশেড এলাকার বাসিন্দা ছিলেন।

প্রত্যাক্ষদর্শী সূত্রে জানতে পারা যায়, সকাল আনুমানিক ৮টার দিকে রাস্তার উপর হঠাৎ মোটর সাইকেল প্রতিবন্ধকতা সৃষ্টি করলে অটোরিকশার গতিরোধ হয়, একই সময়ে অটোরিকশার পেছনে থাকা একটি পিকাপ ব্রেক না করে সজোরে ধাক্কা দেয় সেই অটো রিকশায়।ধাক্কায় অটোরিকশা হতে ছিটকে পরে যায় এক তরুনী। পিকাপের ড্রাইভার সেখানে স্থির না হয়ে পালানোর উদ্দেশ্যে অটোরিকশাটিকে পাশ কাটিয়ে যাওয়ার সময় মাটিতে পড়ে থাকা তরুনীর মাথার উপর দিয়ে পিছনের চাকা তুলে দেয়- ঘটনাস্থলে প্রাণ হারায় তরুনী। পিক-আপটি কিছু দূর গিয়ে স্থানীয়দের তোপের মুখে পড়লে গাড়ি রেখে পালিয়ে যায় ঘাতক চালক। পরবর্তীতে ঘটনাস্থলে সুধারাম থানার পুলিশ এসে পিকাপটি জব্দ করে।

নিহত জিতুর ভাই হুমায়ুন কবির রাব্বি জানান, ❝ আমার বোন একটি এনজিও’র ট্রেনিং করতে এসেছিলো। এনজিও কর্তৃপক্ষদের অবহেলা ছিলো। আর ঘাতক ড্রাইভার সম্পর্কে যতটুকু শুনেছি ড্রাইভার মাদকাসক্ত ছিলো। আমার প্রশ্ন একটা মাদকাসক্ত ড্রাইভার কে কিভাবে পিকা-আপের মালিক গাড়ি চালাতে দেয়। এই ধরণের গাড়ির মালিক ও ড্রাইভারদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করছি।❞

এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানায় ❝মর্মান্তিক এই ঘটনায় জড়িতদের আটকের জন্য আমাদের টিম তৎপর রয়েছে। আমরা ইতোমধ্যে পিকাপটি জব্দ করেছি।❞

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।