ঢাকাশনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- এর শান্তির পদক প্রাপ্তির বিষয়ে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

Link Copied!

জয়পুরহাট কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ১৮ই মে ২০২৩ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারি কমিশনার (ভূমি) কালাই জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- এঁর ‘জুলি ও কুরি’ শান্তিরপদক প্রাপ্তির ৫০ বছর পূর্তির বিষয়ে যথাযোগ্য মর্যাদায় উৎসবের আমেজে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাক ফজলুর রহমান, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী
মিসেস রত্না রশীদ, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ ফয়সল, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, সহকারি  উপজেলা শিক্ষা অফিসার আতিকুর রহমান ও জিন্দারপুর ইউনিয়ন চেয়ারম্যান জিয়াউর রহমান প্রমুখ।

এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জাতির পিতা বঙ্গুবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ‘জুলি ও কুরি’ শান্তিরপদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ২৩ শে মে ২০২৩ খ্রিঃ মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় আনুষ্ঠানিক ভাবে উদযাপন করা হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।