ঢাকামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শনিবার দু’ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক 

NewsDay 24
মে ১৯, ২০২৩ ২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
আগামী শনিবার ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত দুই ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক। চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়নের আরআর টেক্সাইল মিলস এলাকায় পদচারী–সেতুর বিম স্থাপনের জন্য এ সিদ্ধান্তের কথা জানিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।
সড়ক ও জনপথ বিভাগরে  সীতাকুণ্ড কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী রোকন উদ্দিন খালেদ চৌধুরী বলেন, নির্মাণাধীন পদচারী–সেতুর বিম বসানোর সময় যেকোনো ধরনের দুর্ঘটনার এড়াতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ রাখা হবে। এ জন্য এর সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি পাঠানো হয়েছে।
রোকন উদ্দিন খালেদ আরও বলেন, গত শনিবার এই বিমটি বসানো কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় মোখার কারণে গত ১১ মে ওই কাজ স্থগিত করেন সওজের চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা। সে সময় বিমটি স্থাপন করা হয়নি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।