নিজস্ব প্রতিবেদক :
লাউয়াছড়া (জাতীয় উদ্যান) বনে গাছের সঙ্গে ধাক্কা লেগে লাইনচ্যুত হয়েছে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী ৭২৩ আপ উদয়ন এক্সপ্রেস ট্রেন। এ দুর্ঘটনার পর বন্ধ রয়েছে ঢাকাও চট্টগ্রামের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ।
শনিবার (২০ মে)আনুমানিক ভোর ০৪ঃ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায় ।
পূর্বাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন জানান, ঝড়ের কারণে বনের গাছ ভেঙে রেললাইনে পড়ে এবং সেই গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের ইঞ্জিনসহ ২টি বগি লাইনচ্যুত হয়।
কুলাউড়া এবং আখাউড়া থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে যাচ্ছে বলে জানান তিনি।
ট্রেন লাইনচ্যুত হয়ে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা জানতে চাইলে জাহাঙ্গীর হোসেন বলেন, লাউয়াছড়া সংরক্ষিত বনাঞ্চল হওয়ায় সেখানে স্বাভাবিকভাবেই ট্রেনের গতি কম থাকে। এখন পযর্ন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
তবে বনাঞ্চল এবং উঁচু যায়গা হওয়ায় ঢাকা-সিলেট রেল যোগাযোগ স্বাভাবিক হতে সময় লাগবে বলে জানান তিনি।
আরও বিস্তারিত তথ্য পেতে পরবর্তী নিউজে চোখ রাখুন……..

