ঢাকাশুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নিউমার্কেটে রেলওয়ের ২০ কোটি টাকার সম্পত্তি উদ্ধার

NewsDay 24
মে ২৫, ২০২৩ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকায় বেদখল হয়ে যাওয়া রেলওয়ের ২০ কোটি টাকা মূল্যের জমি উদ্ধার করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৫ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করে প্রায় ৩০ শতক জমি উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, সরকারি সিটি কলেজের পাশে নিউমার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে রেলওয়ের ৩০ শতক জমি উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী এসব জমিতে দোকান-স্থাপনা নির্মাণ করে ব্যবসা করে আসছিল। অভিযানে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।