ঢাকারবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় মেয়ে থেকে ছেলে হওয়ার ঘটনায় এলাকায় তোলপাড়, হাজারো মানুষের ঢল

Link Copied!

গাইবান্ধার সাঘাটা উপজেলার ৬ নং ঘুড়িদহ ইউনিয়নের ঝড়াবর্ষা গ্রামে মেয়ে থেকে ছেলে হওয়ার ঘটনায় এলাকায় বেশ তোলপাড় সৃষ্টি হয়েছে। মেয়েটির নাম সুমনা। সে অত্র এলাকার শহিদুল ইসলামের ( সুটকু) মেয়ে।

পরিবার সূত্রে জানা গেছে ২৬ মে দিবাগত রাতে অলৌকিকভাবে মেয়ে থেকে ছেলে হয়েছে সুমনা। ঘুম থেকে উঠে হঠাৎ বুঝতে পেরে অবাক হয়ে যায় সুমনা এবং প্রথমে এই ঘটনার বিষয়ে তার মা’কে বলেন।

পরে সুমনার মা ঘটনার বিষয়টি সত্য বলে খুশি হয়ে একে একে পরিবারের সবাইকে জানাজানি করলে তাকে দেখতে বিভিন্ন এলাকা থেকে মানুষের ঢল নামতে থাকে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।