ঢাকামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দুর্বৃত্তের ছুরিকাঘাতে রাঙ্গামাটিতে নিহত ১

রাঙ্গামাটি প্রতিনিধি
মে ২৭, ২০২৩ ১২:০৩ অপরাহ্ণ
Link Copied!

রাতের অন্ধকারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রাঙ্গামাটিতে প্রভাত চাকমা (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

বুধবার দিবাগত রাত সাড়ে ১০টায় রাঙ্গামাটি শহরের রাঙ্গাপানির মোনঘর এলাকার সেগুন বাগান থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জাহেদুল ইসলাম জানান, উদ্ধারকৃত মরদেহটি আমরা ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করেছি। নিহত ওই ব্যক্তির নাম প্রভাত চাকমা এবং তিনি রাঙ্গামাটি শহরের দেবাশীষ নগর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার বাড়ি খাগড়াছড়ির দীঘিনালা এলাকায়।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে মরদেহের বাম কাঁধে ধারালো ছুরি দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারনা করছি প্রচুর রক্তক্ষরণের ফলে তিনি মারা গেছেন। তারপরও ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে বিস্তারিত জানা যাবে। এবিষয়ে বিস্তারিত খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।