ঢাকাশনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পুলিশি দায়িত্ব পালন করতে গিয়ে অপরাধী যেনো পার না পায়- ওসি সঞ্জয় কুমার সিনহা

রকিবুল আলম (বিশেষ প্রতিনিধি)
মে ২৯, ২০২৩ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

রকিবুল আলম (বিশেষ প্রতিনিধি): চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এর বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে অপরাধ দমনে প্রশংসনীয় ভূমিকা রেখে যাচ্ছেন বন্দর থানার (ওসি) সঞ্জয় কুমার সিনহা। বন্দর থানায় ১৫মার্চ যোগদান করার পর থেকে থানা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, অসামাজিক কাজে লিপ্ত অপরাধী ও কিশোর গ্যাংদের আতংকে পরিনত হয়েছেন ওসি সঞ্জয় কুমার সিনহা।

চলতি মাসেই প্রায় অর্ধশতাধিক মামলায় বিভিন্ন অপরাধীদেরকে আইনের আওতায় এনেছেন তিনি। যার মধ্যে হত্যা মামলার আসামী গ্রেফতার, ধর্ষন মামলার পলাতক আসামী গ্রেফতার, চোরাই চক্র গ্রেফতার, জুয়ার আসর ধ্বংস, ছিনতাইকারী চক্র গ্রেফতার, মাদকের চালানসহ মাদক কারবারী গ্রেফতার, হারানো ও চুরি হওয়া মোবাইল উদ্ধার, নারী গ্যাং লিডার চক্র, চাঁদাবাজ চক্র, ব্লেড পার্টিসহ প্রায় শতাধিক আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছেন।

এই অপরাধ দমন করতে গিয়ে অনুভূতির ব্যক্ত করতে গিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের চৌকশ অফিসার খ্যাত ওসি সঞ্জয় কুমার সিনহা বলেন “বাংলাদেশ পুলিশের দায়িত্ব নেয়ার পর থেকে আমার একটাই লক্ষ দায়িত্ব পালনকালে কখনো যেনো আমার কর্মের কারনে অপরাধি পার পেয়ে না যায় এবং সাধারন জনগন যেনো নির্ভয়ে বসবাস করতে পারে। আমি বন্দর থানায় দায়িত্ব নেয়ার পর থেকে আমার সহকর্মীদের সহায়তায় অপরাধ দমন করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার থানার অফিসারদের সহায়তা না পেলে আমি একা কখনো এই কাজ অব্যাহত রাখতে পারবো না। আমার যত প্রশংসনীয় কর্ম রয়েছে তার পিছনে রয়েছে আমার থানার প্রত্যেক পুলিশ সদস্যদের নিরলস পরিশ্রম ও সততা। এই কার্যক্রম অব্যাহত রাখতে সকলের সহায়তা চাই।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।