ঢাকামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

উড়িষ্যার ট্রেন দুর্ঘটনায় কলকাতা মিশনে হটলাইন চালু

NewsDay 24
জুন ৩, ২০২৩ ২:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :
ভারতের উড়িষ্যার ট্রেন দুর্ঘটনার প্রেক্ষিতে কলকাতার বাংলাদেশ মিশন হটলাইন চালু করেছে। এ সংক্রান্ত তথ্যের জন্য হটলাইনে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানায়,  কলকাতা থেকে চেন্নাইগামী করমন্ডল এক্সপ্রেস শুক্রবার (০২ জুন ) স্থানীয় সময় সাড়ে সাতটা নাগাদ উড়িষ্যার বালেশ্বরের কাছে দুর্ঘটনায় পতিত হয়। সাধারণত বাংলাদেশিরা চিকিৎসার নিমিত্তে ওই ট্রেনটিতে যাতায়াত করেন।
এ বিবেচনায় দুর্ঘটনার পর রেল কর্তৃপক্ষ এবং উড়িষ্যা রাজ্য সরকারের সঙ্গে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন যোগাযোগ রাখছে। এ সংক্রান্ত তথ্যের জন্য উপ-হাইকমিশনের নিম্নোক্ত হটলাইন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
যোগাযোগের নম্বর: + ৯১ ৯০ ৩৮৩৫ ৩৫ ৩৩ (হোয়াটস অ্যাপ)

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।