
ডেস্ক রিপোর্ট :
ভারতের উড়িষ্যার ট্রেন দুর্ঘটনার প্রেক্ষিতে কলকাতার বাংলাদেশ মিশন হটলাইন চালু করেছে। এ সংক্রান্ত তথ্যের জন্য হটলাইনে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানায়, কলকাতা থেকে চেন্নাইগামী করমন্ডল এক্সপ্রেস শুক্রবার (০২ জুন ) স্থানীয় সময় সাড়ে সাতটা নাগাদ উড়িষ্যার বালেশ্বরের কাছে দুর্ঘটনায় পতিত হয়। সাধারণত বাংলাদেশিরা চিকিৎসার নিমিত্তে ওই ট্রেনটিতে যাতায়াত করেন।
এ বিবেচনায় দুর্ঘটনার পর রেল কর্তৃপক্ষ এবং উড়িষ্যা রাজ্য সরকারের সঙ্গে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন যোগাযোগ রাখছে। এ সংক্রান্ত তথ্যের জন্য উপ-হাইকমিশনের নিম্নোক্ত হটলাইন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
যোগাযোগের নম্বর: + ৯১ ৯০ ৩৮৩৫ ৩৫ ৩৩ (হোয়াটস অ্যাপ)
■ প্রকাশক ও সম্পাদক: মোঃ রুবেল ঠিকানা: ওয়ার্লেস স্কুল মার্কেট, ২য় তলা, খুলশী-৪২০২, চট্টগ্রাম।
E-mail: newsday24.news@gmail.com. Mobile: +880 1306-733802 +88 01883 011888 ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদিত
কপিরাইট © 2026 Newsday24 | Design & Developed by ProcharBD