ঢাকাশনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

১১কোটি টাকা আত্মসাৎ, বন্দর থানার বিশেষ অভিযানে গ্রেফতার

Rokib
জুন ৪, ২০২৩ ১:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

সিএমপি বন্দর থানার অভিযানে১১,১৬,৬৩,৯৬০(এগার কোটি ষোল লক্ষ তেষট্টি হাজার নয়শত ষাট) টাকা আত্মসাৎ করে সপরিবারে বিদেশে পলায়ন চেষ্টাকালে মূল হোতা কায়সার মোরশেদকে গ্রেফতার করে বন্দর থানা পুলিশ। সিএমপির বন্দর থানা পুলিশ বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশ থেকে পালিয়ে নেপাল যাওয়ার জন্য ঢাকা শাহজালাল আন্তজার্তিক বিমান বন্দরে অবস্থান করা কালে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় অভিযুক্তকে গ্রেফতার করেন।

অভিযুক্ত কায়সার মোরশেদ

মামলার বাদি অভিযোগ করেন যে,রয়েল সিমেন্ট লিমিটেড এ ব্যবস্থাপক হিসাবে বিগত ২০১৬ সাল থেকে দায়িত্ব পালন করে আসছিল। দায়িত্ব পালনকালে ২৪-০৮-২০২২ খ্রিঃ থেকে ০১-০৬-২০২৩ খ্রিঃ পর্যন্ত সময়ে বর্ণিত প্রতিষ্ঠানের বিক্রিত পণ্যের সর্বমোট ১১,১৬,৬৩,৯৬০ (এগার কোটি ষোল লক্ষ তেষট্টি হাজার নয়শত ষাট) টাকার হিসাব প্রতিষ্ঠানকে বুঝিয়ে না দিয়ে আত্মসাৎ করে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সঞ্জয় কুমার সিনহা জানায়, অভিযুক্ত কায়সার মোরশেদের কাছ থেকে প্রতিষ্ঠানের আত্মসাৎকৃত অর্থের আংশিক নগদ ৭৬০০ ইউএস ডলার, ০২টি মোবাইল, ০৩ টি ব্যাংক একাউন্টের ০৮ টি চেক বই, ০১ টি জীবন বিমার কাগজ, ০৩টি এটিএম কার্ড, একটি ড্রাইভিং লাইসেন্স, একটি এনআইডি কার্ড ও ০৩টি পাসপোর্টসহ কিছু কাগজপত্র পাওয়া যায় ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।