ঢাকাশুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মাইলেজ জটিলতা নিরসনসহ ৪ দফা দাবিতে লাকসাম স্টেশনে বিক্ষোভ

NewsDay 24
জুন ৬, ২০২৩ ১:০২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
মাইলেজ জটিলতা নিরসনসহ চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ রেলওয়ে রানিং কর্মচারী ঐক্য পরিষদ লাকসাম শাখা।
মঙ্গলবার (৬ জুন) সকালে লাকসাম রেলওয়ে স্টেশনে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা।
সমাবেশ থেকে আগামী ১৩ জুনের মধ্যে কর্মচারীদের দাবি মেনে নেওয়া না হলে পরদিন (১৪ জুন) থেকে নিয়মানুযায়ী ৮ ঘন্টার বেশি কাজ না করার ঘোষণা দেন বাংলাদেশ রেলওয়ে রানিং কর্মচারী ঐক্য পরিষদ।
চার দফা দাবির মধ্যে রয়েছে আগামী ১৩ জুন এর মধ্যে রানিং স্টাফদের ৭৫ শতাংশ মাইলেজ যোগে পেনশন ও আনুতোষিক নিষ্পত্তি করা, আইবাস++ পদ্ধতিতে রানিং স্টাফদের বেতন-ভাতা প্রদান,  নিয়োগ বিধি-২০২০ সংশোধন করে যোগ্যদের পদোন্নতি দেওয়া এবং আউটসোর্সিংয়ের মাধ্যমে চুক্তিভিত্তিক লোক নিয়োগ বন্ধ করা।
সমাবেশে রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির লাকসাম শাখার সভাপতি মো.মাহাবুব আলম বলেন, আগামী ১৩ জুনের মধ্যে মাইলেজ জঠিলতা সম্পর্কিত অর্থ মন্ত্রণালয়ের প্রত্যাহার আদেশ সংশ্লিষ্ট সকল বিভাগীয় দপ্তরে প্রেরণ এবং পেশকৃত দাবীসমূহ সুরাহা করতে হবে।  অন্যথায় ১৪ জুন থেকে রানিং স্টাফরা নিয়মানুযায়ী পরিপূর্ণ বিশ্রাম ছাড়া অতিরিক্ত কোন ডিউটি করবে না।
নির্ধারিত সময়ের অতিরিক্ত নিজ পদের বাইরে কোনো কাজ করবে না। সবাই কেবল নিয়মতান্ত্রিক ৮ ঘন্টা ডিউটি করবে।
সমাবেশে বক্তব্য রাখেন গার্ড কাউন্সিল লাকসাম শাখার সভাপতি মো. ওমর ফারুক লিটন, সম্পাদক মো. মহিউদ্দিন শোয়েব
অন‍্যানদের মধ্যে উপস্থিত ছিলেন মো. খলিলুর রহমান রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির লাকসাম শাখার সম্পাদক, মো. আমিনুর রহমান ভুইয়া টিটিই,
মো. আহসান হাবিব টিটিই, নাজমুল করিম ভুইয়া টিসি, মো. জাকির হোসেন এলএম, আব্দুল লতিফ এলএম, শেখ মো. ছাইদুল বারী এলএম, খোরশেদ আলম এলএম, শাহ্ কামাল এ এলএম, মো. মুহিত এ এলএম, এস এম আরিফুর রহমান এ এলএম, সাহেদুল হক সুমন এ এলএম, মীর হোসেন এ এলএম, এনামুল করিম ভুইয়া এ এলএম, মো. আক্তার হোসেন এ এলএম,
মো. শাহআলম ডালিম এ এলএম, মো দেলোয়ার হোসেন এ এলএম, আমিনুল ইসলাম সুজন এ এলএম, সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।