ডেস্ক রিপোর্ট :
চট্টগ্রাম নগরের বন্দর এলাকায় একটি তেলবাহী ওয়াগনের সঙ্গে লরির সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৮ জুন) রাত সাড়ে ১০টার দিকে সল্টগোলা ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় এখনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক মোহাম্মদ আমান উল্লাহ আমান বলেন, নগরের সল্টগোলা ক্রসিং এলাকায় একটি তেলবাহী ওয়াগনের ইঞ্জিনের সঙ্গে গ্যাস ভর্তি লরির সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে গ্যাস সবদিকে ছড়িয়ে পড়েছে। পাশে যাওয়া যাচ্ছে না, তাই হতাহতের বিষয়টিও নিশ্চিত বলা যাচ্ছে না।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

