ঢাকামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে উর্দুভাষী সংগঠন USPYRM এর ৫৯ জন সদস্যের পদত্যাগ- সংবাদ সম্মেলন করার ঘোষনা

নিজস্ব প্রতিবেদন
জুন ১২, ২০২৩ ১:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

উর্দূভাষী সংগঠন USPYRM এর কেন্দ্রীয় কমিটির সভাপতি শাদাকাত খান ফাক্কু ও চট্টগ্রাম জোনাল কমিটির সাবেক সভাপতি মোঃ ওয়াজেদ আলীর নেতৃত্বে স্বেচ্ছাচারিতা, সংগঠনের নীতি বহির্ভূত কর্মকান্ড, সংগঠনের সদস্যদের প্রতি বৈষম্যমূলক আচড়ন ও একরোখা অনৈতিক কাজের প্রতিবাদ করে একযোগে চট্টগ্রাম জোনাল কমিটির ১০৫জন সদস্যদের মধ্য থেকে ৫৯জন সদস্য পদত্যাগপত্র জমা দিয়েছেন।

৫৯জন সদস্যের পদত্যাগপত্র ডাকযোগে ১১জুন ২০২৩ইং তারিখে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় মিরপুরে প্রেরণ করেছেন পদত্যাগ করা সদস্যবৃন্দ। পদত্যাগপত্রে উল্লেখ্য করা হয়েছে “চট্টগ্রাম জোনাল কমিটির সাবেক সভাপতি ওয়াজেদ আলীর একনায়কতন্ত্রভাবে কমিটি পরিচালনার কারনে এবং উর্দূভাষী ক্যাম্পবাসী হতে গ্যাস সংযোগ, বিদ্যুৎ সংযোগ, নানা বিষয়ে বিচার শালিস, সরকার কর্তৃক উচ্ছেদ হতে
রক্ষা করার নামে লাখ লাখ টাকা আত্বসাৎ করেছেন ওয়াজেদ আলী। যা নিয়ে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ পেয়েছে।

পদত্যাগের বিষয়ে USPYRM এর চট্টগ্রাম জোনাল কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ নাসিম বলেন “ওয়াজেদ আলী সভাপতি হওয়ার পর
থেকে নিজের ইচ্ছা অনুযায়ী সংগঠন পরিচালনা করে যাচ্ছেন। বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি ক্যাম্পবাসীকে সুবিধা দেয়ার নামে তিনি আর্থিক লেনদেন করেছেন এবং সংগঠনের সদস্যদের প্রতি বৈষম্যমূলক আচড়ন করেছেন। ওয়াজেদ আলীর বিরুদ্ধে কেন্দ্রীয় কমিটির কাছে অগণিত অভিযোগ জমা পড়ে আছে এবং চট্টগ্রামের জেলা প্রশাসক কার্যলয়ে বহু লিখিত অভিযোগ রয়েছে। কিন্তু এতোসব অভিযোগ থাকা সত্ত্বেও ওয়াজেদ আলীর বিরুদ্ধে কেন্দ্রীয় কমিটির পক্ষথেকে কোনো ধরনের সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হয়নি।

চট্টগ্রাম জোনাল কমিটির মেয়াদ ২০২২সালে শেষ হয়ে যাওয়ার পর এখন পর্যন্ত নতুন করে কমিটি ঘোষনা দেয়নি কেন্দ্রীয় কমিটি। কেন্দ্রীয় কমিটির সভাপতি শাদাকাত খান ফাক্কু মৌখিকভাবে ওয়াজেদ আলীকে সভাপতির দায়িত্ব অর্পন করে রেখেছেন যা চট্টগ্রাম জোনাল কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা নেতৃবৃন্দ মানতে পারছেনা এবং এই নীতি সংগঠনের গঠনতন্ত্র বহির্ভূতকাজ।

নানা অভিযোগ থাকার পরেও ওয়াজেদ আলীকে পূনরায় সভাপতি পদে দায়িত্ব দেয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে কেন্দ্রীয় কমিটির সভাপতি শাদাকাত খান ফাক্কু। বিশ্বস্থ সূত্রের মাধ্যমে জানতে পেরেছি ওয়াজেদ আলী ও শাদাকাত খান ফাক্কুর মধ্যে আর্থিক লেনদেন চলমান রয়েছে।

যার ফলে আমিসহ (মোঃ নাসিম) চট্টগ্রাম জোনাল কমিটির গুরুত্বপূর্ণপদে থাকা ৫৯জন সদস্য পদত্যাগ করেছেন এবং ওয়াজেদ আলী ও শাদাকাত খান ফাক্কুর সংগঠন বিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

খুব শীঘ্রই সংবাদ সম্মেলনের মাধ্যমে পুরো বিষয়টি সকল উর্দূভাষীদের সামনে উপস্থাপন করা হবে।

পদত্যাগের বিষয়ে শাদাকাত খান ফাক্কুর মুঠোফোনে (01715-392133) নাম্বারে একাধিকবার কল করা হলে নাম্বারটি ব্যস্ত দেখায়। অভিযোগের বিষয়ে ওয়াজেদ আলীর মুঠোফোনে যোগাযোগ করা হলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।