বন্দর নগরীর জামালখানে তারুণ্যের সমাবেশে’র নামে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল কর্তৃক বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধ সম্পর্কিত বিশিষ্ট ব্যক্তিবর্গের ম্যুরাল ও ছবি ভাংচুরের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড যুবলীগ ও ছাত্রলীগ।
শুক্রবার (১৬ই জুন) বিকেলে ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাশেম শাহ ও নগর ছাত্রলীগের মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক লিটন চৌধুরী রিংকু’র নির্দেশনায় নগরীর পাহাড়তলী এলাকার প্রীতিলতা মনুমেন্ট চত্ত্বর থেকে মিছিলটি শুরু করে আকবর শাহ মোড়সহ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ওয়ার্লেস মোড়ে গিয়ে পথসভার মধ্য দিয়ে সমাপ্তি হয়।
এসময় মিছিল পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন পাহাড়তলী ওয়ার্ড যুবলীগ নেতা শাহিদুল ইসলাম খোকা, ওয়ার্ড ছাত্রলীগ নেতা শরীফ উদ্দিন সোহাগ, মোঃ ইরফান খান, মোঃ শাহিন, মাঈনুদ্দিন ইয়াছার রশীদি সামী, তাহমিদুল ইসলাম গৌরব।
উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মোঃ শিমুল, মোঃ সুমন, সজল চন্দ্র দাশ, কবির, ইয়াছিন, সাব্বির, সোহেল, রাজন, ছাত্রলীগ নেতা মোঃ দিদার, ফারহানুর হৃদয়, বিশাল চন্দ্র দাশ, তোহিদ, ফয়সাল, সুমন, কৃষাণ, অপুর্ব, মুজাহিদ, সাদমান ফাহাদ, আল আমিন, জিসান, জিহান, সজিব, আরমান সহ আরো অনেকেই।

