জয়পুরহাট কালাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজনে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ২০শে জুন ২০২৩ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্তরে ৩ দিন ব্যাপি (২০২২ জুন পর্যন্ত) কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
মেলায় উদ্বোধন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহি অফিসার জান্নাত আরা তিথির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন।
মেলা উদ্ধোধনের পর উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে ইউএনও জান্নাত আরা তিথি’র সভাপতিত্বে কৃষি প্রযুক্তি মেলার গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুণ চন্দ্র রায়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্লা ও মহিলা ভাইস চেয়ারম্যান সাবানা আক্তার। এছাড়াও অন্যান্যদের মধে থেকে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মনীশ চৌধুরী ও কৃষকদের মধ্যে থেকে সুজাউল ইসলাম।এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কর্মচারী উপজেলার বিভিন্ন এলাকার কৃষকসহ অন্যান্য পেশার লোক উপস্থিত ছিলেন।
সভায় সভাপতির বক্তব্যে অতিরিক্ত সার ব্যবহার করে মাটির গুণগতমান নষ্ট করা থেকে বিরত থাকার আহ্বান জানান জান্নাত আরা তিথি। পাশাপাশি বর্ষার মৌসুমকে প্রাধান্য দিয়ে বৃক্ষের চারা রোপনের কথা জানিয়ে সভা সমাপ্তি ঘোষণা করেন।
পরিশেষে অতিথি ও মেলায় আসা দর্শানার্থীরা কৃষি পণ্যের স্টল ঘুরে দেখেন। আগামী ২২ শে জুন বৃহস্পতিবার কৃষি প্রযুক্তি মেলা শেষ হবে।

