লাকসাম রেলওয়ে বিদ্যুৎ বিভাগে কর্মরত মোঃ জাকির আহমেদ এর পিতা বাংলাদেশ রেলওয়ে পাহাড়তলী লোকো সেড এর প্রাক্তন লোকো মাস্টার গ্রেড-১ “মোঃ জামাল উদ্দিন” এর মৃত্যুতে রেল অঙ্গনে বইছে শোকের ছায়া। পাশাপাশি মোঃ জামাল উদ্দিন এর শুভাকাঙ্খি, বন্ধুমহল ও বিভিন্ন সামাজিক ব্যক্তিত্বরা এই অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন।
মরহুম মোঃ জামাল উদ্দিন এর মৃত্যুতে পাহাড়তলী লোকো সেড এর লোকো রানিং কর্মচারী সমিতি কেন্দ্রীয় ও শাখা কমিটির পক্ষ থেকে শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির ও চট্টগ্রাম জেলা শাখার সভাপতি মোঃ সাইদুজ্জামান শিপন সহ সংগঠন এর নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। আল্লাহ তায়ালা তাকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন।
রেলওয়ে বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
লাকসাম রেলওয়ে জংশন ফেইসবুক গ্রুপের পক্ষ থেকে শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
মোঃ জামাল উদ্দিন এর মৃত্যুতে ঝাউতলা বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে শোক বার্তা জানানো হয়। শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।
মরহুম মোঃ জামাল উদ্দিন এর মৃত্যুতে শোক জানিয়েছেন “রেলওয়ে ঝাউতলা সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ, আমবাগান সমাজ কল্যান পরিষদের নেতৃবৃন্দ ও বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মরহুম মোঃ জামাল উদ্দিন গত ১৯জুন (সোমবার) সকাল সাড়ে ১১ঘটিকায় নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে মরনব্যাধি রোগ ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৭৫বছর। মৃত্যুর আগে তিনি স্ত্রী, ৩পুত্র ও ৩ কন্যা সন্তানসহ আত্বীয়-স্বজন রেখে গেছেন।
মরহুমের রুহের মাগফেরাত কামনায় শোকাহত পরিবারের পক্ষ থেকে আগামীকাল (২২জুন বৃহস্পতিবার) বাদ মাগরিব ঝাউতলা সমাজ কল্যাণ পরিষদ কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
২৩জুন (শুক্রবার) বাদ জুম্মা মরহুমের রুহের মাগফেরাত কামনায় ১৩নং ওয়ার্ডের বিভিন্ন মসজিদে দোয়া মোনাজাতের উদ্যোগ গ্রহন করা হয়েছে।
■ প্রকাশক ও সম্পাদক: মোঃ রুবেল ঠিকানা: ওয়ার্লেস স্কুল মার্কেট, ২য় তলা, খুলশী-৪২০২, চট্টগ্রাম।
E-mail: newsday24.news@gmail.com. Mobile: +880 1306-733802 +88 01883 011888 ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদিত
কপিরাইট © 2026 Newsday24 | Design & Developed by ProcharBD