ডেস্ক রিপোর্ট :
এ বছর সারা দেশে পবিত্র কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি বর্গফুট ৪৫ থেকে ৪৮ টাকা। তবে রাজধানীতে এই চামড়া বিক্রি হবে ৫০ থেকে ৫৫ টাকায়। এছাড়াও সারা দেশে খাসির চামড়া প্রতি বর্গফুট ১৮ থেকে ২০ টাকা এবং বকরির চামড়া দাম নির্ধারণ করা হয়েছে ১২ থেকে ১৪ টাকা হিসেবে।
রবিবার (২৫ জুন) সকালে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ তথ্য জানান।
গেল বছর রাজধানীর বাইরে গরুর চামড়ার দাম ছিল প্রতি বর্গফুট ৪০ থেকে ৪৪ টাকা থাকলেও ঢাকায় ছিল ৪৭ থেকে ৫২ টাকা। এবার সার্বিক পরিস্থিতির কারণে গরুর চামড়ার দাম বাড়াতে হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। তবে খাসি এবং বকরির চামড়ার দাম গতবারের মতোই রাখা হয়েছে বলেও জানান তিনি।
চামড়ার দাম কমানোর চেষ্টায় কারসাজি করা হলে সরকার রফতানির অনুমতি দেবে বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী। তিনি বলেন, ‘কারসাজির মাধ্যমে চামড়ার দাম কমানো হলে সরকার কাঁচা চামড়া রফতানির অনুমোদন দেবে।

