ঢাকাবুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের চলন্ত অবস্থায় বাফার শেঙ্ক ভেঙে ২ বগি বিচ্ছিন্ন

NewsDay 24
জুন ২৭, ২০২৩ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম-ঢাকাগামী আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি চলন্ত অবস্থায় দুটি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে প্রায় দেড় ঘণ্টা পর ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশে রওনা করে।
আজ ২৭ জুন (মঙ্গলবার) সকাল সোয়া ১০টায় ট্রেনটি আখাউড়া রেলওয়ে স্টেশন পার হওয়ার পর এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মো. শামীম আহমেদ।
আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন সূত্র থেকে জানা যায়, চট্টগ্রাম থেকে সকাল সাতটায় আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। মঙ্গলবার সকালে ট্রেনের ১৩১০ ও ১৩০৫ নম্বর বগি দুটি চলন্ত অবস্থায় ইঞ্জিন থেকে আলাদা হয়ে যায়। এ সময় পেছনের দিকের ওই বগি দুটির সংযোগস্থলের যন্ত্র ভেঙে খসে পড়ে। পরে আখাউড়া রেলওয়ে জংশনের টিএক্সআর কার্যালয়ে দায়িত্বরতরা বগি দুটি সংযোগ করলে, বেলা পৌনে ১২টার দিকে ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
উপসহকারীর প্রকৌশলী মো. শামীম আহমেদ বলেন, ‘মঙ্গলবার সকালে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের দুই বগির মাঝখানের বাফার শেঙ্ক ভেঙে যায়। পরে মেরামত করা হলে বেলা পৌনে ১২টায় ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।