ঢাকাশুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম ১০ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৬ প্রার্থী

NewsDay 24
জুলাই ৫, ২০২৩ ১২:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
সাবেক মন্ত্রী আফছারুল আমীন এমপির মৃত্যুতে শূণ্য হওয়া চট্টগ্রাম ১০ আসনের উপ-নির্বাচনে ৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মঙ্গলবার (৪ জুলাই) বিকেল পর্যন্ত অনলাইনে ও সশরীরে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামানের কাছে তারা মনোনয়নপত্র জমা দেন। আগামী ৬ জুলাই যাচাই-বাছাই শেষে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
দলীয় প্রতীকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চট্টগ্রাম নগর যুবলীগের সাবেক আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, জাতীয় পার্টির মো. সামসুল আলম, তৃণমূল বিএনপি দীপক কুমার পালিত, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া মনোনয়নপত্র জমা করেছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দিয়েছেন মো. আরমান আলী ও মনজুরুল ইসলাম ভূঁইয়া।
চট্টগ্রাম অঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, মঙ্গলবার বিকেল পর্যন্ত ৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা করেছেন। আগামী ৬ জুলাই যাচাই-বাছাই শেষে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, আপিল দায়ের করা যাবে ৭ থেকে ৯ জুলাই পর্যন্ত, আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১১ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ জুলাই এবং প্রতীক বরাদ্দ হবে ১৩ জুলাই।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।