ঢাকাশুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

Link Copied!

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর (৪০) মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ জুলাই) দুপুরে গাইবান্ধা পৌরসভার সরকার পাড়া ও বাহিরবন নামক স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওসময় দোলচাঁপা এক্সপ্রেসে অজ্ঞাত ওই নারী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে নিহত হয়। পরে স্টেশনের জিআরপি পুলিশ মরদেহটি উদ্ধার করেন।

এ বিষয়ে স্টেশন মাস্টার আবুল কাশেম বলেন, নিহত নারী নাম-পরিচয় পেলে মরদেহ পরিবারকে হস্তান্তর করা হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।