ঢাকাশুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগং ক্রাউন এর ২০২৩-২৪ রোটাবর্ষের ইয়ার লঞ্চিং মিটিং “যাত্রারম্ভ” অনুষ্টিত

ভ্রাম্যমান প্রতিনিধি
জুলাই ১৩, ২০২৩ ৯:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

গত ১০ জুলাই ২০২৩ইং রোজ সোমবার বিকালে ৫ টায় চট্টগ্রাম রোটারি সেন্টারে রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগং ক্রাউন এর ২০২৩-২৪ রোটাবর্ষের ইয়ার লঞ্চিং মিটিং “যাত্রারম্ভ” অনুষ্টিত হয়।

 

এই মিটিং এর সভাপতিত্ব করে উক্ত ক্লাবের নবনিযুক্ত প্রেসিডেন্ট রোটার‍্যাক্টর সাদিয়া জান্নাত। মিটিং এ চিফ গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর সম্মানিত গভর্নর ইঞ্জিনিয়ার মতিউর রহমান। এছাড়াও স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন পিডিআরআর / রোটারিয়ান আব্দুল আহাদ ( সভাপতি, রোটারি ক্লাব অফ চিটাগং ক্রাউন ), এডিআরআর/ রোটারিয়ান সাজিবুল হক চৌধুরী (সেক্রেটারি, রোটারি ক্লাব অফ চিটাগাং ক্রাউন ) এবং উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট অফিসিয়াল সহ উক্ত ক্লাবের চাটার প্রেসিডেন্ট, পাস্ট প্রেসিডেন্ট, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট ইলেক্ট ও সদস্যবৃন্দ।

 

ভিজিটিং রোটার‍্যাক্টর হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্ট ও সদস্যবৃন্দ। উক্ত মিটিং এ গর্ভনর প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট ইলেক্টকে ফুলের মালা ও উত্তরীয় পড়িয়ে বরণ করে নেন।

এছাড়াও ক্লাবের সকল পাস্ট প্রেসিডেন্ট, বোর্ড মেম্বার সহ সকল ডিস্ট্রিক্ট অফিসিয়ালকে উত্তরীয় পড়িয়ে শুভেচ্ছা জানান।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।