আমরা সবাই জানি যে, গাছ পরিবেশের সবচেয়ে উপকারী বন্ধু। মানবজীবনে গাছের উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। কাঠ, ফল থেকে আরম্ভ করে আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু দেখতে পাচ্ছি, সবই গাছের অবদান। অথচ আমরা ক’জনই বা বুঝি গাছের গুরুত্ব। আমরা শুধু মুখেই আওড়াই ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান।’ কিন্তু আমরা আর গাছ লাগাই না। আমরা সবাই যদি অন্ততপক্ষে একটি করে গাছ লাগাতাম তাহলে আজ পরিবেশের এত বিরূপ অবস্থার সৃষ্টি হতো না।
গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বৃক্ষরোপন করার জন্য সবার প্রতি আহ্বানও জানিয়েছেন।
সরকারি নির্দেশনা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষে ১৫জুলাই (শনিবার) আন্তর্জাতিক সেবা সংগঠন রোটারি ক্লাব অব চিটাগাং খুলশীর আয়োজনে ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর ২৪নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক ডিউক এর সার্বিক সহযোগীতায় মুহুরীপাড়া ওয়ার্ড কার্যালয়ে প্রায় অর্ধশত বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়েছে।

